Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগান নিষিদ্ধ করলো তালেবান

গান নিষিদ্ধ করলো তালেবান

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে সঙ্গীত ও বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ করেছে তালেবান। তালেবান কর্মকর্তারা এই প্রদেশের স্থানীয় মিডিয়া সংস্থাগুলোকে সঙ্গীত ও বিনোদন অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করতে বলেছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

টোলো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় রেডিও ও টিভি স্টেশনগুলোর ম্যানেজারের সঙ্গে এক বৈঠকের সময় খোস্তের সংস্কৃতি ও তথ্য বিভাগের প্রধান এই ঘোষণা দেন। তাদের সকল সম্প্রচার অনুষ্ঠানে ‘ইসলামিক কাঠামো’ অনুসরণ করার নির্দেশ দেন তিনি।

এর আগে গত বছরের ডিসেম্বরে চালকদের তাদের গাড়িতে গান বাজাতে নিষেধ করে তালেবান। এছাড়া অক্টোবরে বিয়ে বাড়িতে গান শোনায় দুই অতিথিকে গুলি করে হত্যা করে তালেবান।

নিহতের পরিবার জানায়, নানগরহরের সরখ্রুদে বিয়ের অনুষ্ঠানে গান বাজায় তালেবান যোদ্ধারা গুলি ছুড়ে।

গত বছরের অগাস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করে নেয় তালেবান। এরপর একের পর এক কঠোর আইন চালু করে তালেবান কর্তৃপক্ষ।


ইত্তেফাক/এসআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য