Sunday, June 7, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে ‘বাহন পরিবহন’ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠাচ্ছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৯টা ৫৮ মিনিটে খবর আসে কে বা কারা ‘বাহন পরিবহন’ নামের ওই বাসে অগ্নিসংযোগ করেছে। খবরে পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আগুনের এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১১ ডিসেম্বর) দুপুরের পর থেকে রাত পর্যন্ত রাজধানীতে বিভিন্ন গণপরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে বাসে আগুন দেয়ার সময় মোহাম্মদপুরে স্থানীয়রা দু’জনকে হাতেনাতে আটক করেছে। তারা যুবদল কর্মী বলে জানিয়েছে পুলিশ। ঢাকার বাইরেও যানবাহনে আগুন দেয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে আগামী বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য