Thursday, July 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগোপনে সৌদি আরব গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান

গোপনে সৌদি আরব গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের প্রধান গোপনে সৌদি আরব সফর করেছিলেন। এ সফরের লক্ষ্য ছিল সৌদি আরবের সাথে সুসম্পর্ক স্থাপন করা। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

গোপনে সৌদি আরব সফর করে সিআইয়ের প্রধান উইলিয়াম বার্নস দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন। গত মাসে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান এ অঘোষিত সফরে যান বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সিআইয়ের প্রধান এমন সময়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন, যখন যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার উপসাগরীয় দেশগুলোর সাথে সুসম্পর্ক স্থাপন করতে চাইছেন। এর আগে সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেশটির সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হয়। এছাড়া ইরানের পরমাণু চুক্তি, ইয়েমেন ও ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়েও দু’পক্ষের মধ্যে মতবিরোধ ছিল।

সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দাতে সিআইয়ের প্রধান উইলিয়াম বার্নস ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আলোচনা বৈঠক হয়। এ সময় দু’পক্ষের মধ্যে চমৎকার আলোচনা হয়েছে বলে দাবি করা হয়।

সূত্র : মিডল ইস্ট আই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য