Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচবি আরবি বিভাগের তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চবি আরবি বিভাগের তিন শিক্ষকের পিএইচডি ডিগ্রি লাভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের তিনজন সহকারী অধ্যাপক পিএইচডি ডিগ্রি লাভ করেছেন। তাঁরা একই বিভাগের তিনজন শিক্ষকের অধীনে তাঁদের গবেষণাকাজ সম্পাদন করেন। বিশ্ববিদ্যালয়ের ৫৩৪তম সিন্ডিকেটে তাঁদের এ ডিগ্রি অনুমোদিত হয়। তিন সহকারী অধ্যাপক হলেন—মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী, মুহাম্মদ জুনাইদুল ইসলাম এবং মুফতি হুমায়ুন কবির।

kalerkantho

মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী ‘আব্দুর রহমান পাশা ও তাঁর সাহিত্যভাবনা’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং গ্রামের মাওলানা ছলিম উল্লাহর পুত্র। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তাঁর প্রকাশিত গবেষণা প্রবন্ধ ও অনূদিত গ্রন্থের সংখ্যা ১৭টি। তিনি শিক্ষাজীবনে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন।

kalerkantho

মুফতি হুমায়ুন কবির ‘ইসলামি শরিয়ার আলোকে আধুনিক লেনদেন’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ব্যাংকিংয়ের ওপর এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি কক্সবাজারের নবগঠিত ইদগাহ উপজেলার মধ্যম পোকখালীর মৌলভী শফিউল ইসলাম ও মর্জিয়া বেগমের দ্বিতীয় পুত্র। এ পর্যন্ত তাঁর ১৪টি অনুবাদ ও বই এবং ১৫টি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

kalerkantho

মুহাম্মদ জুনাইদুল ইসলাম ‘ইবনুর রুমীর জীবনী ও আরবি কাব্যে তার দৃষ্টিভঙ্গি’ শিরোনামে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরং গ্রামের মাওলানা মোজাফ্ফর আহমদ ও চেমন আরা বেগমের পুত্র। দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তাঁর একাধিক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য