Thursday, April 23, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচাঁদ দেখা গেছে, আফগানিস্তানে আজ ঈদ

চাঁদ দেখা গেছে, আফগানিস্তানে আজ ঈদ

আফগানিস্তানে আজ রোববার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শনিবার দেশটির কয়েক স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষাপটে তালেবান সরকার এই সিদ্ধান্ত নেয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ফারাহ, গজনি, কান্দাহার, ঘুর এলাকায় চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার ঈদুল ফিতর উদযাপিত হবে।

তালেবান মুখপাত্র ও তথ্য প্রতিমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদও রোববার ঈদের কথা ঘোষণা করে আফগানদের অভিনন্দিত করেন।

উল্লেখ্য, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় সেখানে সোমবার ঈদ হবে।

সূত্র : এমএমনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য