Saturday, May 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচামড়ার দাম নির্ধারণ: গরুর চামড়া সর্বোচ্চ ৪৫ টাকা, খাসির ১৭

চামড়ার দাম নির্ধারণ: গরুর চামড়া সর্বোচ্চ ৪৫ টাকা, খাসির ১৭

ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী এ বছর কোরবানির গরুর লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ঢাকাতে ৪০ থেকে ৪৫ টাকা আর ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আর খাসির চামড়ার দাম সারাদেশে প্রতি বর্গ ফুট ১৫ থেকে ১৭ টাকা এবং বকরীর চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে এ দর নির্ধারণ করা হয়।

কোরবানির সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জড়িত বিষয় উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন,  নির্ধারিত দর বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন । কোরবানির সঙ্গে ধর্মীয় মূল্যবোধ জড়িত। চামড়ার সঙ্গে মাদ্রাসা, মসজিদেও স্বার্থ জড়িত। এছাড়া চামড়ার টাকা গরিব মানুষের স্বার্থে যাবে। সেহেতু চামড়া যেন নায্য দামে বিক্রি হয় এবং কোথাও চামড়া নষ্ট না হয় সরকার তা নিশ্চিত করতে চাচ্ছে। কিন্তু গত কয়েক বছরে অভিজ্ঞতা নির্ধারিত দরে চামড়া বিক্রি হয়নি।

আমারসংবাদ/ইএফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + twenty =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য