Monday, July 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচামড়া শিল্পের আন্তর্জাতিক সনদ পেলেই দেশে চামড়ার দাম বেড়ে যাবে : বাণিজ্য...

চামড়া শিল্পের আন্তর্জাতিক সনদ পেলেই দেশে চামড়ার দাম বেড়ে যাবে : বাণিজ্য সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, বিভিন্ন পরিবেশগত কারণে আন্তর্জাতিকভাবে আমরা চামড়া রফতানির সনদ পাইনি। আগামী এক বছরের মধ্যে এ সমস্যার সমাধান হলে অথবা চামড়া রফতানিকারকরা তাদের চামড়া বিদেশে বিক্রি করতে পারলেই দেশের চামড়ার দাম অনেক বেড়ে যাবে।

তিনি বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয়কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি বলেন, এ বছর সরকার গত কয়েক বছরের তুলনায় চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে, দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। তবে যারা দাম ভালো পায়নি বলে দাবি করেছেন তাদের চামড়ায় গোশত থাকায় তা পরিষ্কারের জন্য বাড়তি খরচ করতে হয়েছে।

তিনি আরো বলেন, চামড়া যাতে অবৈধ পথে ভিনদেশে না চলে যেতে পারে সেজন্য সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।

এরপর তিনি জেলার নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে যান। এসময় জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী, চেম্বার নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরপুর জেলায় এবার প্রায় ২৫ হাজার কাঁচা চামড়া ক্রয় করা হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। এসব চামড়া এখন লবণজাত করা হচ্ছে এবং ঢাকায় ট্যানারিতে বিক্রির জন্য আরো মাসখানেক সময় লাগবে বলে শহরের চামড়া আড়ত ব্যবসায়ীরা জানান।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য