Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচার ছিনতাইকারীর লাশ ঝুলিয়ে রাখলো তালেবান!

চার ছিনতাইকারীর লাশ ঝুলিয়ে রাখলো তালেবান!

আফগানিস্তানের হেরাত শহরে গোলাগুলিতে নিহত চার ছিনতাইকারী লাশ ক্রেনের সাহায্যে প্রকাশ্যে ঝুলিয়ে রাখল তালেবান। গতকাল শনিবার হেরাতের চারটি স্থানে চার মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদসংস্থাগুলো।

হেরাত শহরের এক তালেবান কর্মকর্তা আফগানিস্তানের প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টলো নিউজকে জানান, ঐ চার ব্যক্তির বিরুদ্ধে এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ ছিল। তাছাড়া তারা নিয়মিত বিভিন্ন এলাকায় ছিনতাই করত। তালেবানদের সঙ্গে গোলাগুলিতে তারা নিহত হয়েছে। অপহরণ কিংবা ছিনতাইয়ে জড়িত অন্যদের ‘শিক্ষা’ দিতে চৌরাস্তায় মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান ও কর্মকর্তা।

বার্তাসংস্থা এপির খবরে বলা হয়, শহরের ঠিক মধ্যভাগে একটি মরদেহ ঝুলে থাকতে দেখা গেছে। স্থানীয় দোকানদার ওয়াজির আহমেদ সিদ্দিকি ঐ বার্তা সংস্থাকে বলেন, তালেবান শহরে চারটি মরদেহ নিয়ে এসেছিল। একটি মরদেহ শহরের মধ্যভাগে ঝুলানো হয়। বাকি তিনটি অন্যান্য জায়গায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, ঐ প্রদেশে অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান।

এদিকে, এক দিন আগেই তালেবানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল আফগানিস্তানে বিভিন্ন অপরাধের সাজা হিসেবে শিরশ্ছেদ, অঙ্গচ্ছেদের মতো কঠোর শাস্তি ফের চালু করা হবে।

ইত্তেফাক/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য