Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচিকিৎসার অভাবে ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনীদের অবস্থা গুরুতর

চিকিৎসার অভাবে ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনীদের অবস্থা গুরুতর

চিকিৎসার অভাবে ইসরাইলের কারাগারে বন্দী ফিলিস্তিনীদের অবস্থা গুরুতর বলে মন্তব্য করেছেন প্যালেস্টাইন সেন্টার ফর প্রিজনার্স স্টাডিজের পরিচালক রিয়াদ আল-আশকার।

তিনি বলেন, ইসরাইলের কারাগারে অন্তত ৭০০ জন ফিলিস্তিনি বন্দী রয়েছে। তাদের মধ্যে ১৬০ জনের অবস্থা গুরুতর। ক্যান্সারে আক্রান্ত রয়েছে আরো ২০ জন।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, মুসা সোফান নামে এক ফিলিস্তিনি আজ ২০ বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছেন। তিনি মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত। কিন্তু ইসরাইলের প্রিজন সার্ভিসেস তাকে চিকিৎসাও দিচ্ছে না। আবার মুক্তি দিয়ে আপনজনদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণেরও সুযোগ দিচ্ছে না।

আরেক বন্দীর বিবরণ তুলে ধরে রিয়াদ আল আশকার বলেন, ইসরাইলের কারাগারে থাকা আরেক অসুস্থ বন্দী হলেন ওয়ালিদ দাগ্গা। ইসরাইলি আদালত তার মুক্তির বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট কিছু বলেননি। তাকে কোনো চিকিৎসাও দেয়া হচ্ছে না। তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছেন।

ওয়ালিদ দাগ্গার মুক্তির ব্যাপারটি ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতিমার বিন গিতফির আটকিয়ে রেখেছেন দাবি করে তিনি বলেন, বিন গিতফিরই তার মামলাটি আটকে দিয়েছেন। তিনি সরাসরি আদালতকে এ বিষয়ে নিবৃত্ত থাকতে বলেছেন।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য