Sunday, September 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকজাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে: আনোয়ার ইব্রাহিম

জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে: আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ায় বসবাসরত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এ বিষয়ে আইনের শাসন মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোনোর কথা বলেছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন।

তিনি বলেন, দুই দেশের আলোচনায় জাকির নায়েকের বিষয়টি এসেছে। তবে উভয় দেশের স্বার্থ বিবেচনায় আলোচনার বিস্তারিত গোপন রাখা হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের দাবির বিষয়টি তারা বোঝেন। তবে এ ক্ষেত্রে আইনের শাসনের প্রতি সম্মান এবং মালয়েশিয়া-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব দুটিই বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও শক্তিশালী করাকে মালয়েশিয়া অগ্রাধিকার দিচ্ছে।

ভারত দীর্ঘদিন ধরে জাকির নায়েককে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে অর্থপাচার ও বিদ্বেষমূলক বক্তব্যসহ বিভিন্ন অভিযোগ এনেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন জাকির নায়েক।

২০১৬ সালে ভারতীয় কর্তৃপক্ষ তার ও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর তিনি মালয়েশিয়ায় চলে যান। পরবর্তীতে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান।

মালয়েশিয়া এর আগে জানিয়েছে, জাকির নায়েককে ভারতে ফিরিয়ে দেওয়ার যেকোনো সিদ্ধান্ত দেশটির আইন ও প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নেওয়া হবে।

এদিকে ২০১৭ সালে জাকির নায়েকের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ভারতের করা একটি আবেদন গ্রহণ করেনি ইন্টারপোল। সে সময় আবেদনটিকে অপরিণত বলে বিবেচনা করা হয়েছিল।

সূত্র : এনডিটিভি

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য