Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতিসঙ্ঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

জাতিসঙ্ঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল যে সীমাহীন যুদ্ধাপরাধ চালিয়েছে তা তদন্ত করার জন্য জাতিসঙ্ঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি’র উদ্যোগের প্রতি ১২৫টি দেশ সমর্থন দিয়েছে। চলতি বছরের মে মাসে ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১১ দিন ধরে আগ্রাসন চালায় এবং তাতে ভয়াবহ রকমের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।

ইউএনএইচআরসি’র বোর্ড কথিত গ্রিন লাইনে ইসরাইলি সামরিক বাহিনীর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকাকে সংযুক্ত করেছে এই গ্রিন লাইন।

যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ব্যাপারে ইউএনএইচআরসি’র পক্ষ থেকে অর্থ বরাদ্দ না দেয়ার আহ্বান জানিয়েছিল ইসরাইল। তেল আবিবের এই আহ্বানের পর বৃহস্পতিবার রাতে ১৯৩ সদস্যের জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়।

জাতিসংঘে ভোটাভুটির ফলাফল
এতে ইসরাইলের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ১২৫ দেশ, আমেরিকা ও ইসরাইলসহ আটটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৩৪টি দেশ। ইসরাইলের পক্ষে ভোট দেয়া অন্য ছয়টি দেশ হচ্ছে- মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, হাঙ্গেরি, পালাউ এবং পাপুয়া নিউগিনি।

ভোটাভুটির পর জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর এর প্রশংসা করেন এবং ইসরাইলের অপরাধযজ্ঞ তদন্তের জন্য বাজেট বরাদ্দ দেয়ায় জাতিসঙ্ঘ সাধারণ পরিষদকে তিনি ধন্যবাদ জানান। একই সাথে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসঙ্ঘের পক্ষ থেকে ত্রাণ তহবিল বাড়ানোর অনুরোধ করেন।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য