Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতিসঙ্ঘে পূর্ণ সদস্যপদ পেতে চায় ফিলিস্তিন

জাতিসঙ্ঘে পূর্ণ সদস্যপদ পেতে চায় ফিলিস্তিন

প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনের স্বশাসিত সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসঙ্ঘের পূর্ণ সদস্যপদ প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছে। আমেরিকা দীর্ঘ দিন ধরে এই কাজের বিরোধিতা করে আসা সত্ত্বেও স্বশাসন কর্তৃপক্ষ এ দাবি জানাল।

জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর এ সম্পর্কে বলেছেন, আমরা (পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের ব্যাপারে) সবগুলো সদস্যদেশের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমাদের এ ব্যাপারে একটি সতর্ক আশাবাদ রয়েছে।

ফিলিস্তিনের জন্য একটি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের জন্য রিয়াদ মানসুর গত কয়েক সপ্তাহ ধরে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে আসছিলেন। স্থবির হয়ে পড়া মধ্যপ্রাচ্যের কথিত শান্তি প্রক্রিয়া আবার চালু করার ক্ষেত্রে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য না দেয়ার বিষয়টি প্রতিবন্ধক হয়ে রয়েছে।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ আমেরিকা দখলদার ইসরাইল সরকারের একজন ঘনিষ্ঠ সমর্থক। ওয়াশিংটন শুরু থেকে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়ার বিরোধিতা করে এসেছে।

আমেরিকার দাবি হচ্ছে- ফিলিস্তিন সঙ্কটের দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ব্যাপারে একটি সম্ভাব্য চুক্তি নিরাপত্তা পরিষদে পাস করোনোর পরই কেবল ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দেয়া যেতে পারে।

এ সম্পর্কে রিয়াদ মানসুর যুক্তি তুলে ধরে বলেন, বিগত আট বছর ধরে শান্তি প্রক্রিয়া বন্ধ রয়েছে এবং এটি চালু করার কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না। কাজেই ওই প্রক্রিয়াকে পাশ কাটিয়েই এখন পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের বিষয়টিকে এগিয়ে নিতে হবে।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য