Wednesday, April 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ

জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ

দেশের সব শ্রমিকের জন্য একটি ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা , জাতীয় স্থায়ী শ্রম কমিশন গঠনসহ একগুচ্ছ সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন । গতকাল সোমবার প্রধান উপদেষ্টা ড . মুহাম্মদ ইউনূসের হাতে এসব সুপারিশসংবলিত প্রতিবেদন তুলে দেন কমিশনের সদস্যরা । ‘ শ্রমজগতের রূপান্তর – রূপরেখা ” শীর্ষক ৪৫০ পৃষ্ঠার ওই প্রতিবেদনে মর্যাদাপূর্ণ জাতীয় ও খাতভিত্তিক মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাসহ ২৫ ধরনের সুপারিশ তুলে ধরা হয় । অন্তর্বর্তী সরকার গত বছরের ১৭ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের ( বিআইএলএস ) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের এই শ্রম সংস্কার কমিশন গঠন করে । কমিশন দীর্ঘ পাঁচ মাস কাজ করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে । কমিশন যেসব সুপারিশ প্রস্তাব করেছে , সেগুলোর মধ্যে অন্যতম হলো দেশের সব শ্রমিকের জন্য একটি ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করা ।

শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন » জাতীয় ন্যূনতম মজুরি হবে খাতভিত্তিক ন্যূনতম মজুরির ভিত্তি । » শ্রমিকের সংজ্ঞা পরিবর্তন , মহিলার পরিবর্তে ‘ নারী ’ ও মালিককে ‘ নিয়োগকারী ’ বলার সুপারিশ । এটি প্রাতিষ্ঠানিক – অপ্রাতিষ্ঠানিক , সরকারি- বেসরকারি , দেশি – বিদেশি ও ব্যক্তিপর্যায়ে নিয়োজিত সব শ্রমিকের ন্যূনতম মজুরি নির্ধারণের মানদণ্ড হিসেবে কাজ করবে । জাতীয় ন্যূনতম মজুরির পাশাপাশি খাতভিত্তিক ন্যূনতম মজুরি ঘোষণার সুপারিশও করেছে সংস্কার কমিশন । এ ক্ষেত্রে কাজের প্রকৃতি , ঝুঁকি , খাতভিত্তিক চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিটি খাতের জন্য আলাদা ন্যূনতম মজুরি ঠিক করতে হবে । তবে এই মজুরির হার কোনোভাবেই জাতীয় ন্যূনতম মজুরির কম হবে না । উল্লেখ্য , তৈরি পোশাক , ট্যানারিসহ ৪২ টি খাতে নিম্নতম মজুরির ঘোষণা

» ৬ মাস মাতৃত্বকালীন ছুটি ও শ্রমিকদের জন্য একটা সর্বজনীন তহবিল তৈরির প্রস্তাব । » একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্রম কমিশন গঠনের সুপারিশ । রয়েছে । আরও শতাধিক খাতের শ্রমিকদের জন্য কোনো নিম্নতম মজুরি নেই এখনো । জানতে চাইলে শ্রম সংস্কার কমিশনের সদস্য ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান আজকের পত্রিকাকে বলেন , শ্রমিকদের জন্য এটি প্রাথমিক গাইডলাইন । এখানে স্বল্প , মধ্য ও দীর্ঘমেয়াদি সুপারিশ রয়েছে । এই সুপারিশ বাস্তবায়িত হ ে শ্রমিকদের কল্যাণ হবে । শ্রমবাজার ও ভালো হবে । তবে আর্থসামাজিক পরিস্থিতি সামনে রেখে গণতান্ত্রিক সরকারকে বাস্তবায়ন করতে হবে । সংস্কার কমিটির প্রতিবেদনে শ্রমিকের

সংজ্ঞা পরিবর্তন করার সুপারিশ করা হয়েছে । এ ছাড়া ‘ মহিলা’কে মহিলা না বলে ‘ নারী ’ বলা , মালিককে ‘ মালিক ’ না বলে ‘ নিয়োগকারী ’ বলা এবং কর্মক্ষেত্রে সহকর্মীদের তুই – তুমি সম্বোধন না করার সুপারিশ করা হয়েছে । কমিশন খাতভিত্তিক শ্রমিকদের মধ্যে গাড়িচালকদের কাজের সময় সর্বোচ্চ ১২ ঘণ্টা নির্ধারণের কথা বলেছে । এ ছাড়া কৃষিশ্রমিকের দৈনিক মজুরি ৮০০-১০০০ টাকা করা , শ্রমিকদের জন্য ‘ আবাসন তহবিল ‘ গঠন , পরিবার ও সন্তানদের জন্য ‘ রেশন শপ ” চালু করারও সুপারিশ করেছে । শ্রমিকদের জন্য ‘ বেকারত্ব ভাতা চালু এবং শ্রমিকদের সামাজিক নিরাপত্তা ও কল্যাণবিষয়ক অধিদপ্তর করার জন্যও সুপারিশ করা হয়েছে । কর্মক্ষেত্রে রানা প্লাজা দুর্ঘটনা , তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডসহ উল্লেখযোগ্য দুর্ঘটনা – পরবর্তী সরকারি কার্যক্রম , তদন্ত ও বিচার ক্ষতিপূরণ , শ্রমসংশ্লিষ্ট দেশি – বিদেশি আর্থিক অনুদান ব্যয় নিয়ে শ্বেতপত্র প্রস্তুতের সুপারিশ করেছে সংস্কার কমিশন । পাশাপাশি শ্রমিককল্যাণ ফাউন্ডেশন ফান্ডের ব্যবহার ,

জাতীয় ন্যূনতম মজুরির সুপারিশ করোনা মহামারিসহ বিভিন্ন সময় সরকারি

প্রণোদনা — বিশেষ

সহযোগিতা এবং শিশুশ্রম নিরসনসংক্রান্ত সরকারি প্রকল্পের সফলতা ও ব্যর্থতা শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করার বিষয়ে প্রতিবেদনে গুরুত্ব দেওয়া হয়েছে । সংস্কার কমিশনের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার উপ- প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সংবাদমাধ্যমকে জানান , শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার আগ্রহ রয়েছে । প্রধান উপদেষ্টা বলেছেন , আন্তর্জাতিকভাবে প্রতিটি সুপারিশকে দেখা হবে । তারা দেখবে , শ্রমিকদের অধিকার আদায়ে সরকার কীভাবে কাজ করছে । আজাদ মজুমদার বলেন , প্রধান উপদেষ্টা তাঁদের পরামর্শ দিয়েছেন , এই প্রতিবেদন নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে যেন কথা বলেন , যাতে করে ঐকমত্য কমিশন যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে , সেখানে যেন এই প্রসঙ্গগুলো রাখতে পারেন । শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকাটাও জরুরি ।

এই

তথ্যভান্ডার গঠনের সুপারিশ করেছে , যাতে শ্রমিকদের পরিচয়পত্র রাখা হয় । বিভিন্ন আন্দোলনে অনেক শ্রমিকের নামে মামলা হয়েছে । এ মামলাগুলো প্রত্যাহারের জন্য দ্রুত সরকারকে উদ্যোগ নিতে বলা হয়েছে । শ্রমিকদের সংগঠন করার অধিকার যেন আরও সহজ করা যায় , সেটির কথা বলা হয়েছে । শ্রমিকের দর – কষাকষি যেন নিশ্চিত করা যায় , সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে । কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে ২০০৯ সালে একটি নির্দেশনা আছে , সেই নির্দেশনার আলোকে কর্মক্ষেত্রে সহিংসতা ও যৌন নিপীড়নের বিষয় যেন নিশ্চিত করা হয় , সে বিষয়ে সরকারকে কাজ করার জন্য সুপারিশ করেছে কমিশন । ছয় মাস মাতৃত্বকালীন ছুটির সুপারিশের পাশাপাশি শ্রমিকদের জন্য একটা সর্বজনীন তহবিল তৈরির কথা বলেছে কমিশন , যাতে করে এই তহবিলের মাধ্যমে শ্রমিকেরা সুবিধা পান , তাঁরা কোনো দুর্ঘটনার শিকার হলে যেন এই তহবিল থেকে তাঁদের সহায়তা করা হয় ।

সব

সংস্কার কমিশনের সুপারিশে সব শ্রমিকের আইনি সুরক্ষা ও স্বীকৃতির কথা বলা হয়েছে । প্রাতিষ্ঠানিক , অপ্রাতিষ্ঠানিক , কৃষি , গৃহভিত্তিক , অভিবাসী , স্বনিয়োজিতসহ শ্রমিকের জন্য রাষ্ট্রের আইনের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয় এতে । এই লক্ষ্যে কাজের স্বীকৃতি ও পরিচয়পত্র নিরবচ্ছিন্ন কাজ এবং আয়ের নিশ্চয়তা , মর্যাদাকর – শোভন কর্মপরিবেশ , চাকরির প্রাতিষ্ঠানিকীকরণ , অস্থায়ী ও এজেন্সিনির্ভর নিয়োগের ক্রমবর্ধমান প্রবণতা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয় প্রতিবেদনে ।

সুপারিশের বিষয় তুলে ধরে আজাদ মজুমদার বলেন , তাঁরা মূল যে সুপারিশের কথা বলেছেন , সেটি হচ্ছে সব শ্রমিকের আইনি সুরক্ষা । তাঁরা পর্যালোচনা করে দেখেছেন , আমাদের দেশে ৮ কোটি শ্রমজীবী মানুষ আছেন । তাঁদের মধ্যে ৮৫ ভাগ ( ৭ কোটি ) শ্রমিকেরই কোনো আইনি সুরক্ষা নেই । তাঁরা সুপারিশ করেছেন , শ্রমিকদের জন্য যেন একটি আইনের সুরক্ষা নিশ্চিত করা হয় । পাশাপাশি সংস্কার কমিশন নিরাপদ জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটা সুপারিশ তাঁরা করেছেন ; যাতে বিভিন্ন সুপারিশ করেছে । এ জন্য করে সব ধরনের শ্রমিক যেন শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জাতীয়ভাবে ন্যূনতম মজুরির আওতায় কর্মপরিবেশ , স্বাস্থ্যসেবা পাওয়ার আসতে পারেন । তাঁরা এটা নিশ্চিত আইনি অধিকার নিশ্চিত করা , খাত ও করতে বলেছেন । পেশাভিত্তিক সুনির্দিষ্ট স্বাস্থ্য ও সংস্কার কমিশন শ্রমিকদের জন্য নিরাপত্তা পরিকল্পনা তৈরি করবে

দুর্ঘটনায় বা অবহেলার কারণে নিহত- আহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ মানদণ্ড পুনর্মূল্যায়ন করার কথা বলা হয় প্রতিবেদনে ।

শ্ৰম

জবাবদিহিমূলক প্রশাসনব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে স্থায়ী শ্ৰম কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্কার কমিশন । স্থায়ী শ্রম কমিশন গঠনের প্রাথমিক ধাপ হিসেবে অবিলম্বে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে একটি ‘ জাতীয় সামাজিক সংলাপ ফোরাম ‘ গঠনে উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে প্রতিবেদনে । কর্মক্ষেত্রে সম – অধিকার নিশ্চিত এবং সহিংসতা ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কিছু সুপারিশ করেছে কমিশন । তাদের প্রতিবেদনে বলা হয় , রাষ্ট্র নারী- পুরুষ , অন্যান্য লিঙ্গ , জাতি , ধর্ম , বর্ণ , গোষ্ঠীভেদে মজুরি , ট্রেড ইউনিয়ন , সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ শ্রম খাতের সর্বত্র বৈষম্য নয় ; সম – অধিকার নিশ্চিতে কার্যক্রম গ্রহণ করবে । পাহাড়ে সমতলে আদিবাসী ও বহুজাতির জনগোষ্ঠীর শ্রমিকদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করা

হবে ।

প্রতিবেদনে আরও বলা হয় , যৌন হয়রানিসহ সব ধরনের হয়রানি ও সহিংসতা থেকে শ্রমিকের সুরক্ষা পাওয়ার অধিকার নিশ্চিতে রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে । ২০০৯ সালের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সব কলকারখানা ও প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন ও সহিংসতাবিরোধী নীতিমালা প্রণয়ন করা হবে । একই সঙ্গে অভিযোগ সেল ও নিষ্পত্তি কমিটি গঠন করা জরুরি । আইএলও ১৯০ কনভেনশন অনুসমর্থন করে । সর্বজনীন মাতৃত্বকালীন সুরক্ষার জন্য কমিশনের করা সুপারিশে বলা হয়েছে , সব নারী শ্রমিকের মাতৃত্বকালীন ছুটি সবেতনে ৬ মাস করার উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র । এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের সহায়তা প্রদান এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য বিশেষ স্কিম প্রণয়ন করার কথা বলা হয়েছে এতে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য