Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাপানের হোক্কাইডোতে ৬ মাত্রার ভূমিকম্প

জাপানের হোক্কাইডোতে ৬ মাত্রার ভূমিকম্প

জাপানের হোক্কাইডোতে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। শুক্রবার হঠাৎ করে কেঁপে ওঠে ওই অঞ্চল।


জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে ৪৬ কিলোমিটার (২৮.৫৮ মাইল) গভীরে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাপানে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা, এটা বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ এলাকা। পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে। ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়। দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

বিশেষজ্ঞদের মতে, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। রিং অব ফায়ারের অর্থ হল আগুনের গোলা। রিং অব ফায়ার এমন একটি কাল্পনিক বেল্ট যা ঘোরার খুরের মত প্রধানত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রেখেছে। এই রিং অব ফায়ারে যেইসব অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে তা সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ। এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ।

৪০ হাজার কিলোমিটার দীর্ঘ এই রিং অব ফায়ার অঞ্চলে ৪৫২ টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যা পৃথিবী পৃষ্টের মোট আগ্নেয়গিরির ৭৫ শতাংশ। এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তাই এইসব অঞ্চলেই বেশি ভূমিকম্প হয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য