Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৫০ জনের অধিক

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের হামলা, নিহত ৫০ জনের অধিক

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, ‘জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় ৫০ জনের অধিক নিহত হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে।’

মঙ্গলবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক বলেন, ‘এখন পর্যন্ত ৫০ জনের অধিক লোক নিহত হয়েছে। তবে এটা নিহতদের মোট সংখ্যা নয়। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তাদের মৃত্যু হলে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘জ্বালানি সঙ্কটের কারণে আগামীকাল সন্ধ্যায় হাসপাতালটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য