Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরবাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করল ওমান

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের জন্য যে কোনো ধরনের ভিসা দেওয়া স্থগিত রাখবে ওমান।আজ এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। 

মঙ্গলবার রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, আজ থেকে সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর হবে। ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু করা স্থগিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য