Saturday, October 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৯ কিশোর

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৯ কিশোর

পুরনো ঢাকার ওয়ারীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে নতুন সাইকেল উপহার পেলেন ৩৯ কিশোর। জানা যায়, কিশোরদের জামাতে নামাজে অভ্যস্ত করতে সেখানকার লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূর সমপ্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে।

মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে যারা টানা ৪০ দিন প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, তাদের প্রত্যেককে ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ সাইকেল দেওয়া হবে। বিষয়টি এলাকার কিশোরদের মধ্যে অন্য রকম উদ্দীপনা সৃষ্টি করে এবং বহু কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হতে সক্ষম হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে যার যার বয়স অনুযায়ী সেই সাইজের সাইকেল তুলে দেওয়া হয়।
মুসল্লিদের দাবি, এ ধরনের উদ্যোগে সন্তানের পাশাপাশি বহু বাবাও মসজিদের নিয়মিত নামাজি হয়ে গেছেন। তাঁরা মনে করেন, এমন উদ্যোগ প্রতিটি মহল্লায় নেওয়া গেলে সন্তানদের বহু অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য