Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজামালপুরে দাঁড়ানো ট্রেনে আগুন

জামালপুরে দাঁড়ানো ট্রেনে আগুন

জামালপুরের সরিষাবাড়ীতে ঢাকা থেকে তারাকান্দিগামী ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করা হয়েছে। কারা এই আগুন দিয়েছে তা জানা যায়নি। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।

রাত দেড়টায় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তালহা বিন জসিম জানান, কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি। সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনটি বগিতে একসাথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি তারা। ট্রেনটি রাত ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য