Tuesday, October 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিক২০২২ সাল থেকে পাকিস্তানি হামলায় ১,১১৯ আফগান বেসামরিক হতাহত: মাওলানা বালখি

২০২২ সাল থেকে পাকিস্তানি হামলায় ১,১১৯ আফগান বেসামরিক হতাহত: মাওলানা বালখি

২০২২ সালের শুরু থেকে আফগানিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ১ হাজার ১১৯ জন আফগান বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা আবদুল কাহার বালখি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বালখি এসব তথ্য জানান।

তিনি কাবুলের ‘ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টারে’ পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার কথাও উল্লেখ করেন। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বালখি সিএনএনকে বলেন, ভিত্তিহীন অভিযোগ না তুলে পাকিস্তানের উচিত নিজেদের জনগণের সঙ্গে দায়িত্বশীল সম্পৃক্ততার মাধ্যমে এবং আফগানিস্তানের সঙ্গে প্রকৃত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা।

সূত্র : আরিয়ানা নিউজ

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য