Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজুমার নামাজে মুসল্লি শূন্য মসজিদুল আকসা প্রাঙ্গণ (ভিডিও)

জুমার নামাজে মুসল্লি শূন্য মসজিদুল আকসা প্রাঙ্গণ (ভিডিও)

জুমার দিনের মসজিদুল আকসার সাধারণ চিত্র দুই শুক্রবার চোখে পড়ছে না। গত সপ্তাহের জুমার দিনের মতো আজও পবিত্র মসজিদুল আকাসায় প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরাইলি পুলিশ। তাই বেশিরভাগ মুসল্লি পবিত্র এ স্থানে জুমার নামাজ পড়তে পারেননি। এতে দেখা যায়- মুসল্লি শূন্য মসজিদুল আকসা প্রাঙ্গণ।

শুক্রবার (২০ অক্টোবর) জেরুসালেমের ইসলামিক ওয়াকফ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওয়াকফ বিভাগ জানায়, সাধারণত পবিত্র মসজিদুল আকসায় ৫০ হাজারের বেশি লোক জুমার নামাজ পড়তে সমবেত হন। কিন্তু আজ মাত্র পাঁচ হাজার লোককে মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমোদন দেয় ইসরাইলি পুলিশ। তারা শুধুমাত্র ৬৫ বছরের বেশি বয়সী মুসল্লিদের প্রবেশ করতে দেয়।

ওয়াকফ কর্তৃপক্ষ আরো জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে ইসরাইলি পুলিশ মসজিদ প্রাঙ্গণে প্রবেশে কঠোরতা শুরু করে। গত শুক্রবারের মতো আজও জুমার নামাজ আদায়ে এ বিধি-নিষেধ অব্যাহত ছিল। ফলে মুসল্লিরা আল-আকসার বাইরের বিভিন্ন সড়কে নামাজ পড়েন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যে নজিরবিহীন সংঘর্ষ শুরু হয়। এতে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত চার হাজার মানুষ মারা গেছে। যার মধ্যে এক-তৃতীয়াংশ শিশু রয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি হাসপাতালে হামলায় প্রায় পাঁচ শ’ শিশু নিহত হয়। অপরদিকে ইসরাইলে হামাসের হামলায় এখন পর্যন্ত দেড় হাজার মানুষ নিহত হয়েছে।

সূত্র : আল-কুদস ডটকম ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − ten =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য