Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজুলাই সনদের ভিত্তিতে ১৮০ দিনের মধ্যে হবে সংবিধান সংশোধন, গণপরিষদের সদস্য হিসেবে...

জুলাই সনদের ভিত্তিতে ১৮০ দিনের মধ্যে হবে সংবিধান সংশোধন, গণপরিষদের সদস্য হিসেবে অতিরিক্ত আরেকটি শপথ নেবেন এমপিরা

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটে ‘হ্যাঁ’ ৬৮% ভোট পেয়ে জয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি শপথ নিতে হবে। প্রথমে তারা এমপি হিসেবে শপথ নেবেন। পরে তারা ১৮০ কার্যদিবস মেয়াদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। আদেশে বলা হয়েছে, সংবিধান সংস্কার করতে হবে এই পরিষদকে।

বিএনপি আগের মতোই জানিয়েছে, নোট অব ডিসেন্টসহ (ভিন্নমত) রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে। দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছিল। জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।

গণভোটে বিপুল ব্যবধানে হ্যাঁ জয়ী হওয়ায় জামায়াত জুলাই সনদকে জনগণের ম্যান্ডেট বলছে। একে সম্মান করতে সরকার গঠন করতে যাওয়া বিএনপির প্রতি আহ্বান জানিয়েছে। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, গণভোটের ফলাফল মানা সবার জন্যই বাধ্যতামূলক। জনগণ যেভাবে চেয়েছে, সেভাবেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, গণভোটে ফলাফল বাস্তবায়নে নবনির্বাচিত এমপিরা সংসদের শপথ নেওয়ার মতো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে। বিএনপি পরিষদ গঠনের বিরোধী ছিল। তারা আদৌ পরিষদ গঠন করবে কিনা–এ বিষয়ে এখন পর্যন্ত কিছু বলেনি। 

আলী রীয়াজ সংবাদ সম্মেলনে আরও বলেন, গণভোটে যে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়েছে, তার ভিত্তিতেই জনরায় এসেছে। বিএনপি সবসময় জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনে অগ্রণী ভূমিকা রেখেছে। তাই আশা করা যায়, দেশ পরিচালনা ও সংবিধান সংস্কারের ক্ষেত্রে দলটি জনগণের এই প্রত্যাশা বিবেচনায় নেবে।

আলী রীয়াজ বলেন, সংবিধান সংস্কারের যে প্রস্তাব, তা গণভোটে জনগণ সরাসরি অনুমোদন করেছে। একে সংস্কারের জন্য জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে দেখতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে উচ্চকক্ষ গঠনের কথা থাকায়, তা ১৮০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সবার প্রতি আহ্বান হচ্ছে, আলাপ-আলোচনার মাধ্যম ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, প্রেস সচিব শফিকুল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য