Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজেরুজালেমে আল-জাজিরার কার্যালয়ে ইসরায়েলের তল্লাশি

জেরুজালেমে আল-জাজিরার কার্যালয়ে ইসরায়েলের তল্লাশি

ইসরায়েলের রাজধানী জেরুজালেমের একটি হোটেল কক্ষে গতকাল রোববার তল্লাশি চালিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ওই কক্ষটি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরা নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল।

ইসরায়েলি কর্তৃপক্ষ ও আল-জাজিরার সূত্র রয়টার্সকে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গতকাল ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধ চলা অবস্থায় আল-জাজিরার স্থানীয় কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। আল-জাজিরাকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দাবি করছে দেশটি।

তল্লাশির ঘটনার ভিডিও ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, একটি কক্ষে সাদাপোশাকে ইসরায়েলি কর্মকর্তারা ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম ভেঙে ফেলছেন। আল-জাজিরার সূত্র জানিয়েছে, পূর্ব জেরুজালেমে তাদের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ইসরায়েলের এ কর্মকাণ্ডকে ‘অপরাধমূলক পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছে আল-জাজিরা। টেলিভিশন চ্যানেলটি ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন অভিযোগকে ‘বিপজ্জনক’ ও ‘হাস্যকর মিথ্যাচার’ বলা হয়েছে।

আল-জাজিরা বলছে, এমন অভিযোগ তাদের সাংবাদিকদের ঝুঁকিতে ফেলেছে। এ পরিস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে।

গত অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তখন থেকে এই অভিযানের সমালোচনায় সক্রিয় রয়েছে আল-জাজিরা। ওই যুদ্ধের খবর গুরুত্ব দিয়ে প্রচার করছে তারা। এ জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রোষানলে পড়েছে সংবাদমাধ্যমটি।

ইসরায়েলের মন্ত্রিসভায় ঐকমত্যের ভিত্তিতে আল-জাজিরার কার্যক্রম বন্ধের প্রস্তাব পাস হওয়ার পর নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, উসকানিদাতা চ্যানেল আল-জাজিরা ইসরায়েলে বন্ধ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য