Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরজ্ঞানবাপী মসজিদে প্রথমবার পূজা দিলেন যোগী, ভিডিও ভাইরাল

জ্ঞানবাপী মসজিদে প্রথমবার পূজা দিলেন যোগী, ভিডিও ভাইরাল

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের জ্ঞানবাপী মসজিদে পূজা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বসন্ত পঞ্চমীর পুণ্য তিথির প্রাক্কালেই পূজা দিলেন তিনি। উল্লেখ্য, দিন কয়েক আগেই এলাহাবাদ হাই কোর্ট জানিয়ে দিয়েছিল যে জ্ঞানবাপীর সিল করা বেসমেন্টে ‘ব্যাস তয়খানা’য় পূজা-অর্চনা চলতে পারে। এই নির্দেশের কয়েক দিন পরে সেখানে গিয়ে পূজা দিলেন যোগী।

জ্ঞানবাপীর ওজুখানায় শিবলিঙ্গ রয়েছে, সেই দাবি ঘিরে দীর্ঘদিন আইনি লড়াই চলেছে নানা আদালতে। শেষ পর্যন্ত মসজিদে সমীক্ষা চালায় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। রিপোর্টে বলা হয়েছে, মসজিদের ওজুখানা চত্বরে অসম্পূর্ণ শিবলিঙ্গের অস্তিত্বও মিলেছে। হনুমান, বিষ্ণু, নান্দীর মূর্তিও রয়েছে বলে উল্লেখ ছিল রিপোর্টে। সেই রিপোর্টকে হাতিয়ার করে মসজিদে পূজা করার দাবিতে বারাণসীর জেলা আদালতের দ্বারস্থ হয়। ‘ব্যাস কা তয়খানা’ চত্বরে হিন্দু ভক্তদের উপাসনার অনুমতি দিয়েছিল আদালত।

তবে এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। যদিও মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাই কোর্টে যেতে বলা হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে। জেলা আদালতের রায় বহাল রাখে এলাহাবাদ হাই কোর্টও। প্রশাসনের উপস্থিতিতে শুরু হয় পূজা।

এহেন পরিস্থিতিতে মঙ্গলবার জ্ঞানবাপী মসজিদে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ‘ব্যাস তয়খানা’য় গিয়ে নান্দীর বিগ্রহে উপাসনা করেন তিনি। অন্য বিগ্রহগুলোও দর্শন করেন। তার পরে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েও পূজা দেন।

উল্লেখ্য, চলতি মাসের শেষের দিকে বারাণসীতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগেই জ্ঞানবাপীতে পূজা দিলেন যোগী। তাহলে কি আগামী দিনে মোদিকে জ্ঞানবাপী মসজিদে পূজা দিতে দেখা যাবে?

প্রশ্ন ওয়াকিবহাল মহলের।
সূত্র : সংবাদ প্রতিদিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য