Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশ বন্ধের দাবিতে মামলা

জ্ঞানবাপী মসজিদে মুসলমানদের প্রবেশ বন্ধের দাবিতে মামলা

ভারতের উত্তর প্রদেশে পূজা করার অধিকারের দাবির পর এবার পুরো জ্ঞানবাপী মসজিদ চত্বরেই মুসলমানদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারির দাবি করা হয়েছে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে। মঙ্গলবার এই দাবিতে বারানসি আদালতে একটি মামলা দায়ের হয়েছে। আদালত আবেদনটি শুনানির জন্য গ্রহণও করেছে।

ওই আবেদনে বলা হয়েছে, পুরো জ্ঞানবাপী মসজিদের জমিটিই আসলে কাশী বিশ্বনাথ মন্দিরের। তাই জমিটি হিন্দুদের হাতে তুলে দেয়া হোক। অন্য দিকে, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে হস্তক্ষেপ চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টেও একটি নতুন আবেদন দায়ের করা হয়েছে।

গত সপ্তাহে বারাণসী দায়রা আদালতের বিচারক রবিকুমার দিবাকর জ্ঞানবাপী মসজিদের ওজুখানা ও তহ্‌খানা পুরোপুরি সিল করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’র আবেদনের প্রেক্ষাপটে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ গত মঙ্গলবার (১৭ মে) নির্দেশ দেয়, সিল করা হলেও কোনো অবস্থাতেই মসজিদে নামাজ বন্ধ করা যাবে না। প্রয়োজনে ওজুর জন্য পানির বিকল্প বন্দোবস্ত করতে হবে বারনসি জেলা প্রশাসনকে।

এই পরিস্থিতিতে বারানসির আদালতের পক্ষে মুসলমানদের প্রবেশাধিকার বন্ধের আবেদনের শুনানি করা আইনগত ভাবে এক্তিয়ারভুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য