Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন মুসল্লিরা

টাইমস স্কয়ারে তারাবির নামাজ পড়লেন মুসল্লিরা

নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ পড়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকশ’ মুসল্লি। বুধবার এ ব্যতিক্রমী আয়োজন করে এসকিউ নামের একটি ইসলামিক সংগঠন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টাইমস স্কয়ারে ইফতার ও তারাবির নামাজ আদায় করা হয়। মূলত অন্য ধর্মাবলম্বীদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি এবং ইসলাম সম্পর্কে ধারণা দিতে এ আয়োজন করা হয়। দেহলিয়া তারেক নামের এক ব্যক্তি ইফতারি ও তারাবির নামাজ পড়তে পরিবারের সদস্যদের নিয়ে টাইমস স্কয়ারে যান।

সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজকে তিনি বলেছেন, এ ধরনের আয়োজন ইসলামের সৌন্দর্য্য প্রকাশে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেছেন, ‘এমন ব্যস্ত একটি জায়গায় এটি হচ্ছে, আমার মতে এটিই এই আয়োজনের সবচেয়ে অসাধারণ বিষয়। আমি আশা করি এটি প্রতি বছর হবে, কারণ এটি সত্যিই খুব ভালো। আমি আশা করি, এমন আয়োজনের জনপ্রিয়তা বাড়তে থাকবে।’ কোরআন তেলাওয়াতকারী ফয়সাল লতিফ এবং ফারাজ হাসান তারাবির নামাজ পড়ান। এছাড়া সেখানে উপস্থিত প্রত্যেককে ইফতার দেয়া হয়। এই আয়োজনে যারা স্পন্সর করেছেন তাদের দেয়া অর্থে প্রায় ২ হাজার মানুষকে ইফতার করানো হয় বলে জানিয়েছেন আয়োজনকারীরা। ইফতারে ছিল খেজুর, পানি, পিৎজা এবং স্যান্ডউইচ। ইফতার শেষে অসংখ্য মানুষ একসঙ্গে তারাবির নামাজে অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের একমাত্র উদ্দেশ্য ছিল- নিউইয়র্কবাসীদের দেখানো কিভাবে মুসলিমরা রমজানের রোজা পালন করেন। আয়োজক সংগঠন এসকিউ আরো বলেছে, ইসলাম নিয়ে ভীতি অস্বাভাবিকরম বেড়েছে। এছাড়া ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হচ্ছে। সেগুলো দূর করতে এবং অন্য ধর্মের মানুষকে ইসলামের কার্যক্রম দেখানো ছিল তাদের আরেকটি উদ্দেশ্য। সূত্র : জিও টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + seventeen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য