Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটাইমস স্কয়ারে প্রথমবার তারাবি ও ইফতার

টাইমস স্কয়ারে প্রথমবার তারাবি ও ইফতার

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে ইফতার বিতরণ ও তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। রমজানের প্রথম দিন শনিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত ইফতার ও তারাবির নামাজে হাজারের বেশি মুসল্লি অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারাবির নামাজ ও ইফতারের ভিডিও ভাইরাল হয়। তাতে মুসল্লিদের রাস্তায় জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক টিভি চ্যানেল সিবিএস নিউজ সূত্রে জানা যায়, ব্যতিক্রমধর্মী এ ইভেন্টের আয়োজকরা উপস্থিত মুসল্লিদের মধ্যে ১৫০০ ইফতারির বক্স বিতরণ করেন। স্মরণীয় এ ইভেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ছাড়াও কানাডার মন্ট্রিল থেকেও মুসল্লিরা আসেন। পবিত্র কোরআন তিলাওয়াত করেন এবং রমজান মাসের তাৎপর্য তুলে ধরেন তাঁরা।

সিবিএস চ্যানেলকে ইভেন্টে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ‘আমরা এখানে সেসব ব্যক্তির কাছে আমাদের ধর্ম সম্পর্কে জানাতে এসেছি, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানেন না। মূলত ইসলাম একটি শান্তির ধর্ম। ’ যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডলইস্ট আইকে আয়োজকদের একজন জানান, তিনি আশা করেন যে জামাতে নামাজের দৃশ্যটি অমুসলিমদের ইসলাম সম্পর্কে জানতে সাহায্য করবে।

এদিকে মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত আমেরিকান দূতাবাস তাদের ফেসবুক পেজে নামাজের ছবি প্রকাশ করে জানায়, ‘প্রথমবারের মতো নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে উপস্থিত মুসল্লিদের মধ্যে বিনা মূল্যে ইফতারি বিতরণ করা হয়। ’ তাতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের বৈচিত্র্যময় শহরগুলোর অন্যতম নিউ ইয়র্ক। দ্য ইনস্টিটিউট ফর সোস্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের ২০১৮ সালের গবেষণা মতে, এই শহরে প্রায় সাত লাখ ৬৯ হাজার মুসলিম বসবাস করেন, যা মোট জনসংখ্যার ৯ শতাংশ। নিউ ইয়র্ক শহরের স্কুলগুলোতে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ছুটি দেওয়া হয়। ’

সূত্র : মিডলইস্ট আই ও সিবিএস নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + eleven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য