Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটার্গেট ইরানের চাবাহার বন্দর, তালেবানের সাথে কূটনীতির দরজা খুলল ভারত

টার্গেট ইরানের চাবাহার বন্দর, তালেবানের সাথে কূটনীতির দরজা খুলল ভারত

আফগানিস্তানে ক্ষমতার পালাবদলের প্রায় আড়াই বছর পরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ভারতের নরেন্দ্র মোদি সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান-আফগানিস্তান-ইরান বিষয়ক যুগ্মসচিব জেপি সিংহ-সহ ভারতীয় কূটনীতিকদের একটি দল কাবুলে গিয়ে বৃহস্পতিবার রাতে বৈঠক করেছে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ওয়াকিল আহমেদ মুত্তাওয়াকিলের সাথে।

সপ্তাহতিনেক আগেই তালেবান-শাসিত আফগানিস্তানের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কের সূচনা করেছিল চীন। কূটনীতি বিশেষজ্ঞদের একাংশের মতে, আফগানিস্তানকে বেইজিংয়ের ‘কবলে’ পড়া আটকাতেই নয়াদিল্লির এই পদক্ষেপ। কিছু দিন আগেই আফগানিস্তানকে ৫০ হাজার টন গম, ওষুধ, কোভিড টিকা এবং অন্যান্য ত্রাণসামগ্রী দেয়ার কথা ঘোষণা করেছিল ভারত।

তালেবান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ট্রানজিট রুটের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য, দুর্নীতি মোকাবেলা এবং আইএস (খোরাসান) উগ্রবাদ দমনের মতো বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে বাণিজ্যিক লেনদেন বাড়াতে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ভারত।

গৃহযুদ্ধের মাধ্যমে আড়াই বছর আগে ক্ষমতা দখল করলেও এখনো জাতিসঙ্ঘের স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালেবান সরকার। ভারত, আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের বেশিভাগ দেশের সাথেই তাদের স্বীকৃত কূটনৈতিক সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৫ অগস্ট কাবুলসহ আফগানিস্তানের বেশিভাগ এলাকা দখল করেছিল তালেবান বাহিনী। তার প্রায় ১০ মাস পর কাবুলে পা রেখেছিলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ২০২২ সালের জুন মাসে যুগ্মসচিব জেপি সিংহের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল কাবুল পৌঁছে দেখা করেছিলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাওয়াকিলসহ কয়েকজন প্রতিনিধির সাথে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের সাথে ভারতের কূটনৈতিক যোগাযোগ স্থাপিত হয়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য