Sunday, September 13, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরট্রাইব্যুনালে আরও পাঁচ প্রসিকিউটর নিয়োগ

ট্রাইব্যুনালে আরও পাঁচ প্রসিকিউটর নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন  স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 
নিয়োগ পাওয়া ওই পাঁচ প্রসিকিউটর হলেন- সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম মঈনুল করিম ও মো. নুরে এরশাদ সিদ্দিকী (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার), শাইখ মাহদী, তারেক আব্দুল্লাহ, তানভীর হাসান জোহা (ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ) এবং এই তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর সেকশন ৭ (১) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পুনরাদেশ না দেয়া পর্যন্ত পাঁচ জনকে প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে ট্রাইব্যুনালে প্রধান প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ তাজুল ইসলাম ও পাঁচ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়। এরা হলেন- মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ, আবদুল্লাহ আল নোমান ও মো. সাইমুম রেজা তালুকদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য