Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডিজেলের দাম বাড়লো ২৩ শতাংশ, ভাড়া ২৭ শতাংশ

ডিজেলের দাম বাড়লো ২৩ শতাংশ, ভাড়া ২৭ শতাংশ

দেশে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে লিটার প্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। এই নতুন দর হবে লিটার প্রতি দাম হবে ৮০ টাকা, যা এত দিন ৬৫ টাকা।

জ্বালানি মন্ত্রণালয় বুধবার (৩ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন দর বুধবার দিবাগত রাত ১২টা থেকেই কার্যকর করা হয়েছে।

এমন সিদ্ধান্তের পরপরই অসন্তোষ প্রকাশ করে শুক্রবার (৫ নভেম্বর) থেকে ধর্মঘট ডাকে পরিবহন মালিক সমিতি। তবে তাদের এই ধর্মঘট খুব বেশিদিন করতে হয়নি। দুইদিনের মাথায় তাদের দাবির মুখে নতুন করে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যেখানে ডিজেলের দাম যে হারে বাড়ানো হয়েছে তার চেয়ে ৪ শতাংশ বেশি পরিমাণে বাস ভাড়া বাড়ানো হয়েছে।

অর্থাৎ ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়লেও প্রতি কিলোমিটারে বাস ভাড়া ২৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন দিন ধরে ধর্মঘটের মুখে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ এবং বাস মালিকদের দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সারাদেশে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা হচ্ছে। আর মহানগরীতে বিভিন্ন রুটের বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সার থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ১৫ পয়সা। মিনিবাসের ক্ষেত্রে ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে হচ্ছে ২ টাকা ৫ পয়সা।

এই হিসাবে দূরপাল্লার বাসের ভাড়া ২৭ শতাংশ এবং ঢাকায় ২৬ দশমিক ৫ শতাংশ ভাড়া বাড়ছে। বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) সাড়ে ১১টার দিকে ঢাকার বনানীতে বিআরটিএ দপ্তরে পরিবহণ মালিকদের সঙ্গে সাড়ে পাঁচ ঘণ্টার বৈঠক শেষে এ সিদ্ধান্ত দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন- বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক রাকেশ ঘোষ, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনসহ সরকারি-বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 13 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য