Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

ডেনিশ কূটনীতিককে তলব করেছে সৌদি সরকার

কোপেনহেগেনের চরম ডানপন্থী গ্রুপের সদস্যদের পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানাতে সৌদি সরকার ডেনিশ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে।

শুক্রবার সকালে রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সরকারি ‘সৌদি প্রেস এজেন্সি’ জানায়, বৃহস্পতিবার ডেনিশ চার্জ দ্যা ’অ্যাফেয়ার্সের সাথে বৈঠকের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই লজ্জাজনক কাজ বন্ধ করার আহ্বান জানিয়ে তাকে একটি প্রতিবাদপত্র প্রদান করে।

এ সমস্ত কাজ ধর্মীয় শিক্ষা এবং আন্তজার্তিক আইন ও নিয়মের লঙ্ঘন যা বিভিন্ন ধর্মের মধ্যে বিদ্বেষ ছড়াতে ইন্ধন যোগাতে পারে।

একেবারে কট্টরপন্থী এ গ্রুপ সোমবার একটি ভিডিও ফুটেজ পোস্ট করে। এতে এক ব্যক্তিকে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল-কোরআনকে পুড়িয়ে দিতে দেখা যাচ্ছে।

আর এটি ছিল মুসলিম বিশ্বে ক্ষোভ সৃষ্টির সর্বশেষ ঘটনা। সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য