Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরড্রোনসহ সরকারি অস্ত্রের নিয়ন্ত্রণ নিলো তালেবান

ড্রোনসহ সরকারি অস্ত্রের নিয়ন্ত্রণ নিলো তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পর তালেবানের সরকারি সামরিক ও নিরাপত্তা বাহিনীর অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছে। রোববার তালেবান যোদ্ধারা শহরে প্রবেশের পর সরকারি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারের নিয়ন্ত্রণ নেয়।

সরকারি বাহিনীর ব্যবহৃত বিপুল গোলাবারুদ ও রাইফেল- পিস্তল ছাড়াও কামান, ড্রোনসহ বিভিন্ন অস্ত্র এবং নাইট ভিশন গগলসসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম তালেবানের নিয়ন্ত্রণে এসেছে।

এছাড়া সাঁজোয়া যান ও সামরিক হেলিকপ্টারও নিয়ন্ত্রণে এসেছে তালেবানের।

দীর্ঘ দুই দশক আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে কাতারের দোহায় এক শান্তিচুক্তির মাধ্যমে আফগানিস্তান থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করতে সম্মত হয় যুক্তরাষ্ট্র। এর বিপরীতে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অংশ নিতে তালেবান সম্মত হয়।

এই বছরের মে মাসে সৈন্য প্রত্যাহারের কথা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিলে এক ঘোষণায় ১১ সেপ্টেম্বরের মধ্যে সৈন্য প্রত্যাহারের কথা জানান। পরে জুলাই সময়সীমা আরো কমিয়ে এনে ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।

মার্কিনিদের সাথে চুক্তি অনুসারে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সরকারের সাথে তালেবানের সমঝোতায় আসার কথা থাকলে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। সমঝোতায় না পৌঁছানোর জেরে তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে অভিযান শুরু করে।

৬ আগস্ট প্রথম প্রাদেশিক রাজধানী হিসেবে দক্ষিণাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে তারা। যারানজ নিয়ন্ত্রণে নেয়ার ১০ দিনের মাথায় কাবুল দখল করে তালেবান যোদ্ধারা।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য