Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকায় চালু হয়েছে তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র

ঢাকায় চালু হয়েছে তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র

তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র ঢাকায় চালু হয়েছে। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে।

মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালিত হলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।

বনানীতে অবস্থিত এই ভিসা আবেদন কেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

ভিসা আবেদন কেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম পরিচালনা করবে।

তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা এবং ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) ৩২ হাজার ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য