Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকার পথে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

ঢাকার পথে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের করোনাভাইরাসের টিকার আরেকটি চালান আজ শনিবার ঢাকায় আসছে। এবারের চালানে ৫০ লাখ টিকা পাঠাচ্ছে চীনা প্রতিষ্ঠানটি।

ঢাকার চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শনিবার সকালে এ টিকা ঢাকায় পৌঁছাবে।

এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।

পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরো ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা।

এদিকে, গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে।

সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য