Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকার বাতাস 'খুব অস্বাস্থ্যকর'

ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত শহরের তালিকায় বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ নিয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়। শনিবার সকালে ৮টা ৪৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৩৮।

২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

পাকিস্তানের লাহোর ও করাচি ২৬৪ ও ২১৮ একিউআই স্কোর নিয়ে যথাক্রমে তালিকার প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। অন্যদিকে ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই পাঁচটি মানদণ্ডের ওপর ভিত্তি করে দূষণকারী- পার্টিকুলেট ম্যাটার (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও,এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘ দিন ধরে বায়ু দূষণের সমস্যায় জর্জরিত। এর বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য