Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকাসহ ৪০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ৪০ জেলায় বৃষ্টির পূর্বাভাস

দেশের বেশিরভাগ এলাকা আজ কুয়াশায় ঢাকা। সাথে মৃদু শৈত্যপ্রবাহ। এমন পরিস্থিতির মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস।

সোমবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ৪০ জেলায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে ঘন কুয়াশা পড়তে পারে। বিভিন্ন জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহের বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা আরো কমতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য