Wednesday, June 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাবিতে রাতে আবার পুলিশ ও আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ

ঢাবিতে রাতে আবার পুলিশ ও আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বুধবার রাতে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মোড় এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঘটনার শুরু হয়। শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে ওই এলাকায় এলে তাদের ধাওয়া দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।এরপর সংঘর্ষ কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চানখাঁরপুল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। দফায় দফায় সংঘর্ষে পুলিশ কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। অন্যদিকে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় আধা ঘণ্টা ধরে সংঘর্ষ চলার পর আন্দোলনকারীরা পিছু হটেন। তারা পুরান ঢাকার দিকে চলে যান।

এর আগে বিকাল ৪টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক ও মলচত্বর এলাকায় দুই ঘণ্টার বেশি সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়।      

বিডি প্রতিদিন/জুনাইদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 17 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য