Monday, September 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতথ্য প্রমাণ প্রস্তুত করেছে পাকিস্তান; জম্মু ও কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘন

তথ্য প্রমাণ প্রস্তুত করেছে পাকিস্তান; জম্মু ও কাশ্মীরে ভারতের মানবাধিকার লঙ্ঘন

ভারতীয় জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লংঘন হচ্ছে দাবি করে সেগুলো প্রকাশের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। রোববার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ নিয়ে সকল নথিপত্র গুছিয়ে ফেলেছে পাকিস্তান। এসময় তার সাথে ছিলেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোইদ ইউসুফ এবং মানবাধিকার বিষয়ক মন্ত্রী শিরিন মাজারি। কুরেশি বলেন, পাকিস্তান এসব নথি আন্তর্জাতিক স¤প্রদায়ের কাছে তুলে ধরবে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ভারত সরকার কাশ্মীরে প্রায় ৯ লাখ সেনা মোতায়েন করে রেখেছে। পাকিস্তান দাবি করে আসছে, কাশ্মীরে ভারতীয় বাহিনী ব্যাপক মানবাধিকার লংঘন করে চলেছে। এ নিয়ে পাকিস্তান ১৩১ পাতার তথ্য প্রমাণ তৈরি করেছে। যাতে ভিন্ন ভিন্ন ৩২টি মানবাধিকার সংস্থার রিপোর্ট যুক্ত করা হয়েছে। পাকিস্তান সরকারও ১৪টি রিপোর্ট সংযুক্ত করেছে এতে। কুরেশির দাবি, সেখানে বিচারবহির্ভুত হত্যাকান্ডের স্পষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া ভারতীয় বাহিনীর মিথ্যা বন্দুকযুদ্ধের প্রমাণও রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া, ভারত সরকার কাশ্মীরিদের স্বাধীনতা আন্দোলনকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করছে বলেও দাবি করেন পাক পররাষ্ট্রমন্ত্রী। সংবাদ সম্মেলনে পাক মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, সুশীল সমাজকে ভারতের কথিত আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান। এক্সপ্রেস ট্রিবিউন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য