Thursday, June 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতালেবানের ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে : জাতিসঙ্ঘ

তালেবানের ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে : জাতিসঙ্ঘ

তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে ক্ষমতা লাভের পর দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। বুধবার জাতিসঙ্ঘের মহাসচিব এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, গত আগস্টে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভের পর আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হয়েছে। তবে আফগানিস্তানের মানবিক সঙ্কট নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আফগান পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে তিনি এসব মন্তব্য করেন।

আফগান পরিস্থিতি নিয়ে জাতিসঙ্ঘের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গত সেপ্টেম্বর মাসে সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারে অনুগত যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সমাপ্ত বলে ঘোষণা করে তালেবান কর্তৃপক্ষ। এরপরই আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হতে থাকে।

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা কার্ক্রমে নিয়োজিত সংস্থা ‘উনাইটেড ন্যাশনস এসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান’ (ইউনামা) তাদের প্রতিবেদনে বলেছে, যুদ্ধ ও সঙ্ঘাতের কারণে আফগানিস্তানে যে নিরাপত্তা সঙ্কট ছিল তার অবসান হয়েছে। একই সময়ে আফগানিস্তানে বেসামরিক ব্যক্তিদের নিহত হওয়ার ঘটনা হ্রাস পেয়েছে। ২০২০ সালের সাবেক পশ্চিমা সমর্থনপুষ্ট আফগান সরকারের আমলের চেয়ে বর্তমানের তালেবান আমলে নিরাপত্তা ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট ৯১ ভাগ সমস্যার সমাধান হয়েছে।

প্রতিবেদন অনুসারে, তালেবান কর্তৃপক্ষের ক্ষমতা লাভের আগে সপ্তাহে ছয় শ’ নিরাপত্তা বিষয়ক সহিংসতা হতো, এখন ওই সমস্যার সংখ্যা কমে হয়েছে এক শ’। আগে সপ্তাহে সশস্ত্র সঙ্ঘাতের সংখ্যা ছিল সাত হাজার ৪৩০টি এখন তা কমে হয়েছে ১৪৮টি। বর্তমানে ৯৮ শতাংশ সশস্ত্র সঙ্ঘাতের অবসান হয়েছে। বিমান হামলা কমেছে ৯৯ শতাংশ। আগে সপ্তাহে ৫০১টি বিমান হামলা হতো, এখন হয় তিনটি। বোমা হমলা কমেছে ৯১ শতাংশ। হত্যাকাণ্ডের সংখ্যা কমেছে ৫১ শতাংশ।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য