Tuesday, May 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবর‘তালেবান সরকার ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায়’

‘তালেবান সরকার ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায়’

আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার ইরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই।

তিনি গতকাল (রোববার) কাবুলে নিযুক্ত ইরানের উপ রাষ্ট্রদূত সাইয়্যেদ হাসান মোরতাজাভির সাথে সাক্ষাতে একথা জানান।

তিনি ইরান-আফগানিস্তান সীমান্তের কোথাও কোথাও সীমিত কিছু সংঘর্ষের কথা উল্লেখ করে বলেন, আফগানিস্তানের ক্ষমতাসীনদের আচরণ থেকে আমি যা বুঝি তাতে তাদের মধ্যে ইরানের সাথে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছা দেখি না।

হামিদ কারজাই বলেন, তালেবান সরকার বরং ইরানের সাথে সুপ্রতিবেশীসুলভ আচরণ করতে এবং তেহরানের সাথে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী।

সাবেক আফগান প্রেসিডেন্ট বলেন, তালেবানের ভেতরে এমন কিছু দুষ্টচক্র থাকতে পারে যারা দু’দেশের সীমান্ত সংঘাত বাধিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে চায়। এ ব্যাপার দু’দেশের শীর্ষ নেতৃত্বকে সতর্ক থাকতে হবে।

সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য