Friday, May 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরমিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম

মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম

মিয়ানমারের মনওয়া শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে আঘাত হেনেছে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প। মিয়ানমারের এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।

বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।

ভারতের মিজোরাম রাজ্যও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য