Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতিউনিসিয়া উপকূল থেকে ৪১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার

তিউনিসিয়া উপকূল থেকে ৪১ অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার

তিউনিসিয়ার উপকূল থেকে শুক্রবার ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা। এ ঘটনার মধ্য দিয়ে আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের মৃত্যু আরো বাড়ল।

বিবিসি এক প্রতিবেদনে জানায় যে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত ১০ দিনে প্রায় ২০০ অভিবাসনপ্রত্যাশী পানিতে ডুবে মারা গেছেন।

তিনি আরো বলেন, তিউনিসিয়ার মর্গগুলোতে জায়গা নেই এবং কর্মকর্তারা অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে হিমশিম খাচ্ছেন।

বন্দর শহর স্ফ্যাক্সের বিচার কর্মকর্তা ফৌজি মাসমুদি বলেছেন, মঙ্গলবার আমাদের কাছে হাসপাতালের ধারণক্ষমতার বাইরে ২০০টিরও বেশি লাশ ছিল, যা একটি স্বাস্থ্য সমস্যা তৈরি করেছে।

তিনি আরো বলেন, প্রায় এক মিলিয়ন মানুষের জন্য তাদের একটি কেন্দ্রীয় মর্গ আছে।

মাসমুদি বলেন, প্রচুর লাশ তীরে আসায় সমস্যা তৈরি হচ্ছে। আমরা জানি না তারা কারা বা কোন জাহাজ থেকে তারা এসেছে; তাই ক্রমেই মর্গে বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে।

জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থার মতে, গত দেড় সপ্তাহে মোট প্রায় ৩০০ জন মারা গেছেন এবং চলতি বছর ৮২৪ জন মারা গেছে।

ন্যাশনাল গার্ডের হাউসেম এডদিন জেবালি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া লাশগুলোর পচনশীল অবস্থা দেখে বোঝা যায় যে তারা টানা কয়েক দিন পানিতে ডুবে ছিল।

তার মতে, এত অল্প সময়ের মধ্যে এত বিপুল সংখ্যক মৃত্যু নজিরবিহীন।

সাব-সাহারান আফ্রিকা থেকে সমুদ্রপথে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া একটি ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে।

জাতিসঙ্ঘের মিসিং মাইগ্রেন্ট প্রজেক্টের তথ্যানুসারে, শুধুমাত্র গত ১০ দিনে কেন্দ্রীয় ভূমধ্যসাগরে ৩০০ অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 14 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য