Tuesday, November 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকতিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

তিন মুসলিম দেশে মার্কিন সহায়তা বন্ধের দাবি এল-সায়েদের

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা দেওয়ার নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন মিশিগান থেকে নির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ। এ ক্ষেত্রে পাকিস্তান, মিসর ও সৌদি আরবের উদাহরণ তুলে ধরেছেন তিনি।

করদাতাদের অর্থের বিষয়টি উল্লেখ করে প্রগতিশীল ডেমোক্র্যাটিক নেতা বলেছেন, কোনো দেশকেই শর্তহীন বিদেশি সহায়তা দেওয়া উচিত নয়।

পিবিএস নিউজআওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, ‘আমি কর দিই না মিসর সরকারকে ট্যাংক দেওয়ার জন্য। পাকিস্তান বা সৌদি আরব সরকারকেও দেওয়ার জন্য নয়। সাধারণভাবে শর্তহীন সামরিক সহায়তা দেওয়া উচিত বলে আমি মনে করি না।’

এ বিষয়ে এর আগেও নিজের অবস্থান তুলে ধরেছেন নবনির্বাচিত এই সিনেটর। চলতি সপ্তাহের শুরুতে এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে, এমন দেশগুলোকে সহায়তা দিতে মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করা উচিত নয়।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নিজেদের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে হবে। বিষয়টি শুধু ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

এল-সায়েদ বলেন, ‘আমরা কীভাবে নিশ্চিত করব যে আন্তর্জাতিক আইনের কাছে আমরা নিজেরাও জবাবদিহি করছি? বিষয়টি শুধু ইসরাইলকে ঘিরে নয়। মিসরের ক্ষেত্রেও আমি একই অবস্থান নেব, যে দেশ থেকে আমার পরিবার অভিবাসী হয়েছে। পাকিস্তান ও জর্ডানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করব। আন্তর্জাতিক আইন কার্যকর করার ক্ষেত্রে আমাদের সবার আগে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।’

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাওয়া দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন এল-সায়েদ। উদাহরণ হিসেবে ইসরাইলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন কোনো দেশকে অর্থ দিই এবং সেই অর্থ ব্যবহার করে দেশটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তখন বিষয়টি দিয়েই আমাদের কাজ শুরু করা উচিত।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরের শেষ নাগাদ ইসরাইলকে দেওয়া বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের পরিকল্পনা ঘোষণার পর এল-সায়েদের এই মন্তব্য এলো।

২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েন প্রগতিশীল ডেমোক্র্যাটিক নেতা এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম ব্যক্তি হন।

নির্বাচনে জয়ের পর ইসরাইলকে সামরিক সহায়তা কমানোর বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে স্বাগত জানান তিনি। এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে এল-সায়েদ বলেন, ‘আমি মনে করি, এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক অবস্থান নিয়েছেন।’

এ ছাড়া ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপের আহ্বান জানান তিনি। তার অভিযোগ, ওয়াশিংটনের সরবরাহ করা কিছু অস্ত্র গণহত্যা ও বর্ণবৈষম্যমূলক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে।

এল-সায়েদ বলেন, ‘গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো ভয়াবহ কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধ করতেও আমি দেখতে চাই।’

উল্লেখ্য, ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকা একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বর্তমানে ইসরাইলকে বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে থাকে। সূত্র: ফার্স্টপোস্ট

SourceJugantor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য