Thursday, November 5, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কের হামলায় আইএস প্রধান নিহত : এরদোগান

তুরস্কের হামলায় আইএস প্রধান নিহত : এরদোগান

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন প্রধান আবু হুসেইন আল-কুরাইশিকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটি তুর্ককে এরদোগান বলেন, তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি দীর্ঘদিন ধরে কুরাইশির গতিবিধির ওপর নজর রাখছিল। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে সংস্থাটির এক অভিযানে আইএস নেতা নিহত হয়।

এরদোগান আরো বলেন, ‘কোনো ভেদাভেদ ছাড়াই উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।’

এর আগে, গত বছরের নভেম্বরে ইসলামিক স্টেট তাদের নেতা আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরায়শির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র ওই সময় জানায়, তিনি ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝি দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে নিহত হন।
সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য