Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতেলের মূল্য বৃদ্ধির কারণ খুঁজতে ৩ সদস্যের কমিটি

তেলের মূল্য বৃদ্ধির কারণ খুঁজতে ৩ সদস্যের কমিটি

দেশের বাজারে ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।
বৃহস্পতিবার সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা শেখ রুবেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ভোজ্যতেলের বাজারে মূল্যবৃদ্ধি ও অস্থিরতা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ভোজ্যতেলের বাজারে প্রতিযোগিতা পরিপন্থী কর্মকান্ড ও কৃত্রিম সংকট বিষয়ে প্রতিযোগিতা আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অনুসন্ধান কাজ পরিচালনার জন্য ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

এছাড়া বাজারে প্রতিযোগিতা বিরোধী কর্মকান্ড পরিলক্ষিত হলে সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন (ই-মেইল: [email protected]) বরাবর এ সংক্রান্ততথ্য প্রদান করার জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানকরীর পরিচয় গোপন রাখা হবে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + sixteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য