Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতেল আবিবে হামলা, কয়েকজন হতাহত

তেল আবিবে হামলা, কয়েকজন হতাহত

ইসরাইলের রাজধানী তেল আবিবে এক হামলায় এক ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। জেরুসালেমে আল-আকসা মসজিদে মুসুল্লিদের ওপর ইসরাইলি সৈন্যদের হামলার প্রেক্ষাপটে দু’পক্ষের মধ্যে উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। এর আগে লেবানন ও গাজা উপত্যকায় বোমা হামলা চালায় ইসরাইলি বিমান।

এক বিবৃতিতে ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি সার্ভিস জানিয়েছে, হামলায় ৩০ বছর বয়স্ক এক ব্যক্তি নিহত এবং আরো পাঁচজন আহত হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলায় হতাহতদের সবাই বিদেশী। তবে তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।

তেল আবিবে হামলার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিাহু পুলিশ ও আর্মি রিজার্ভ নামানোর নির্দেশ দিয়েছেন।

উত্তেজনা প্রশমনে কাজ করছে কাতার
কাতারের এক কর্মকর্তা জানিয়েছে, তারা মধ্যস্ততাকারী হিসেবে উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখছে।
তিনি জানান, তারা উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে কাজ করছেন।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য