Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবররোজকার তাজা খবরতেল আবিবে হামাসের রকেট হামলা

তেল আবিবে হামাসের রকেট হামলা

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে একটি ‘বড়’ রকেট হামলা চালানোর কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। প্রায় চার মাসের মধ্যে গোষ্ঠীটি এই প্রথম এমন হামলা শুরু করার কথা জানাল। খবর বিবিসির

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা থেকে অন্তত ৮টি রকেট ছোড়া হয়েছে। এগুলোর বেশ কয়েকটিকে বাধা দেওয়া হয়েছে। তবে এসব রকেট হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।ইসরায়েলের গণমাধ্যম হারজলিয়া শহরের একটি ভবনের বাগানে ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে থাকার ফুটেজ প্রকাশ করেছে। অন্য আরেকটি গণমাধ্যমে কাফর সাবা কেন্দ্রীয় শহরের কাছে একটি খোলা জায়গায় এসে পড়া একটি রকেটের আঘাতে বড় গর্ত দেখা গেছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে হামাসের সামরিক শাখা ইজ্জেদাইন আল-কাসাম ব্রিগেড বলেছে, তারা ‘বেসামরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী (ইসরায়েলি) গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে একটি বড় রকেট হামলা চালিয়ে তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে’।

বিডি প্রতিদিন/এমআই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য