Tuesday, April 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা, নিহত ১০

ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর গুলি ও গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন ফিলিস্তিনি নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
গাজা নগরীতে ত্রাণবাহী ট্রাক ঢোকার অপেক্ষায় ভিড় করেছিলেন ফিলিস্তিনিরা।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাতে জানানো হয়েছে, সে সময়েই এই হামলা হয়।  
স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় গাজা নগরীর উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।  আহতদের নিকটবর্তী আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।  

ওইদিনই  পার্শ্ববর্তী জেইতুন এলাকায় তিনতলা আবাসিক একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে ১৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ওয়াফার খবর বলছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স যেতে পারেনি।

এ দিন গাজার দক্ষিণাঞ্চলেও হামলার ঘটনা ঘটেছে। সেখানকার রাফা এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য