Sunday, April 26, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন রিকশা চালক তারা মিয়া

দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিলেন রিকশা চালক তারা মিয়া

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য – একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারে না’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিকশা চালক তারা মিয়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি এবার হতদরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন।

উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চকলেংগুরা বাইতুল কোরআন ইসলামিয়া মাদরাসার দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদরাসা চত্ত্বরে শিক্ষা উপকরণ বিতরণ কালে অন্যদের মধ্যে মাদরাসা শিক্ষক নুর মোহাম্মদ, অভিভাবক মো. আমীর উদ্দিন, দৈনিক যুগান্তরের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন, স্টাফ রিপোর্টার আল আমিন তুষার, সিনিয়র সাব-এডিটর এমএম সালাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রিকশা চালক তারা মিয়া বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে রিকশা চালানোর উপার্জন থেকে প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের খাতা, কলম, পেনসিলসহ শিক্ষা উপকরণ বিতরণ করছি।

এবার এই মাদরাসায় কিছু হতদরিদ্র শিক্ষার্থী আছে জানতে পেরে এখানেও বিতরণ করছি। ছোটবেলায় টাকার অভাবে পড়াশুনা করতে পারেননি বিধায় প্রতি মাসেই দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করেন তিনি। এ ধরনের সহায়তা করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা মিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − twelve =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য