Friday, October 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদিল্লিতে মুসলিমবিরোধী হিংস্র স্লোগান, গ্রেফতার হয়নি কেউ

দিল্লিতে মুসলিমবিরোধী হিংস্র স্লোগান, গ্রেফতার হয়নি কেউ

সম্প্রতি নয়াদিল্লির বিখ্যাত যন্তর মন্ত্ররে আয়োজিত বিক্ষোভে জড়ো হয়ে বিজেপির একদল সমর্থক মুসলিমবিরোধী স্লোগান দেন। ওই স্থানটি ভারতীয় পার্লামেন্ট ও সরকারি শীর্ষ কর্মকর্তাদের অফিসের কাছাকাছি অবস্থিত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিন্তু মামলা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে মুসলিমদের হত্যার স্লোগান দেন বিজেপি সমর্থকরা। পাশাপাশি বলেন, ভারতে থাকতে হলে সবাইকে ‘জয় শ্রী রাম’ বলতে হবে।

ভারতীয় সুপ্রিমকোর্টের আইনজীবী ও বিজেপি দিল্লির সাবেক মুখপাত্র অশ্বিনী উপাধ্যায়ার নেতৃত্বে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। তবে তিনি ভিডিওর ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন। বলেন, মাত্র পাঁচ থেকে ছয় জন লোক স্লোগান দিয়েছেন, আর সেটাও মিছিলের পরে ছত্রভঙ্গ করার সময়।

অশ্বিনী উপাধ্যায়া বলেন, ঘটনাটি ঘটার সময় না আমি সেখানে ছিলাম, না এটা জানি কিংবা তাদেরকে (স্লোগানধারীরা) আমন্ত্রণ জানিয়েছে। আমি সেখান থেকে চলে আসার পরই এটা ঘটে থাকতে পারে। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।

দিল্লি পুলিশ বলছে, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে তারা একটি মামলা দায়ের করেছে এবং ভিডিওতে থাকা লোকদের শনাক্ত করার চেষ্টা করছে। কেনো এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি? এমন প্রশ্নের জবাবে সিনিয়র পুলিশ অফিসার দীপক যাদব বলেন, আমরা ভিডিওটি দেখছি এবং আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি। এটির একটি প্রক্রিয়া আছে।

ইত্তেফাক/টিএ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য