Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদিল্লি জামে মসজিদে একসঙ্গে ইফতার করে বহু পরিবার

দিল্লি জামে মসজিদে একসঙ্গে ইফতার করে বহু পরিবার

পরিবারের সবাই কমবেশি কর্মব্যস্ত। এক ছাদের নিচে বাস করলেও শত ব্যস্ততার কারণে পরিবারের সদস্যদের একজনের সঙ্গে অন্যজনের দেখা-সাক্ষাৎ ছুটির দিন ছাড়া খুব কমই হয়। তবে রমজান মাস সবাইকে একই টেবিলে বসে খাবারে বাধ্য করে। সন্ধ্যায় ইফতারকালে কর্মস্থলে অনেককেই ইফতার করতে হয়। তবে সাহারীর সময় ভিন্ন কথা। এসময় অফিস-আদালত বন্ধ থাকায় পরিবারের সব সদস্য বাড়িতেই অবস্থান করেন। আর এ সুযোগে সাহারীটা একসাথেই করা হয় এবং পরিবারের সব সদস্যের খোঁজ-খবর নেয়া, কুশল বিনিময় হয় ভালোভাবেই।

তবে সুযোগ পেলেই অনেক পরিবার সন্ধ্যায় একসঙ্গে ইফতার করার সুযোগ গ্রহণ করেন। আর এক সঙ্গে ইফতার যদি হয় একটি মসজিদ চত্বরে তাহলে তো কথাই নেই। যেমন দিল্লি জামে মসজিদের কথা ধরা যায়। মুসল্লিদের নামাজ আদায়ের বাইরে মসজিদের পূর্ব চত্বরের বিশাল এলাকা অনেকটাই ফাঁকা থাকে। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী বসে আরাম করেন, খাওয়া-দাওয়া করেন, কুশল বিনিময় করেন।
আর এই পবিত্র রমজানে পুরো পরিবার জামে মসজিদ পরিদর্শনে এসে এখানেই ইফতার সারছেন। ছবিটি চলতি রমজানেই তোলা। সূত্র : নিউজ জানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য